Saturday, April 4, 2026

আগুনের গ্রাসে পশুপাখিরা, প্রাণ বাজি রেখে বাঁচালেন চিড়িয়াখানার কর্মীরা

Date:

Share post:

যখন আগুনের গ্রাসে পশুপাখিরা ঠিক সেই সময় নিজেদের প্রাণ বাজি রেখে পশুপাখিদের বাঁচালেন মোগো চিড়িয়াখানার কর্মীরা। এই নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শুভেচ্ছাবার্তা। নিউ সাউথ ওয়েলসের এই চিড়িয়াখানা অস্ট্রেলিয়ায় বাঁদর গোত্রীয় প্রাণীর সবচেয়ে বড় সংগ্রহশালা। এছাড়াও এই চিড়িয়াখানায় রয়েছে বাঘ, জেব্রা, গন্ডার, জিরাফ মিলিয়ে প্রায় ২০০টি প্রাণী। পশুশালার ডিরেক্টর চাদ স্টেপলস জানিয়েছেন, চিড়িয়াখানার দিকে আগুন এগোলে প্রশাসন এলাকা খালি করার নির্দেশ দেয়। সেইমতো চিড়িয়াখানার চত্বর থেকে সমস্ত দাহ্য পদার্থ সরিয়ে ফেলা হয়েছিল। এরপর পশুদের একে একে নিরাপদ জায়গায় সরানো হয়। ডিরেক্টর আরও বলেন, ‘‘বাঘ-সিংহ, ওরাং-ওটাংদের শান্ত রাখা গেলেও নিরাপদ আশ্রয়ে সরানোর সময়ে গাড়ির আওয়াজে ভয় পেয়ে গিয়েছিল বাঁদর, পান্ডার মতো ছোট প্রাণীরা। তাদের অনেককে নিজেদের বাড়িতে নিয়ে যান কর্মীরা। তবে খুশির খবর প্রত্যেককে বাঁচানো গিয়েছে।’’

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে সরকারি চাকরিতে স্থানীয়দের জন্য ফিরছে সংরক্ষণ

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...