Friday, June 12, 2026

২০১৯-এ টাকা বাড়েনি, নীতীশ কুমারের গোয়ালে বেড়েছে গরু–বাছুর

Date:

Share post:

নজিরবিহীনভাবে বছরের শেষদিনে নিজের স্থাবর- অস্থাবর সম্পত্তির হিসেব দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ বছরশেষে নিজের সম্পত্তির হিসেব দেশের আর কোনও মুখ্যমন্ত্রী সম্ভবত দেননি৷

২০১৯ সালে টাকাপয়সা তো বাড়েইনি, উল্টে কমেছে। তবে উল্লেখযোগ্য সংখ্যায় নীতীশ কুমারের গোয়ালে বেড়েছে গরু-বাছুরের সংখ্যা!‌
বিহারের সরকারি ওয়েবসাইটে ২০১৯-এর শেষদিনে এমন তথ্যই আপলোড করা হয়েছে।
সরকারি তথ্য বলছে, গত ১ বছরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সম্পত্তি বা টাকা-পয়সা কিছুই বাড়েনি। বরং কমেছে। গত বছর যেখানে তাঁর হাতে ছিল ৪২ হাজার টাকা, এ বছর তা ৩৮ হাজারে নেমে এসেছে৷

তবে নীতীশের গোয়ালে বেড়েছে গরু-বাছুরের সংখ্যা। তথ্য অনুযায়ী, গত বছর নীতীশ কুমারের
৮ টি গরু ও ৬ টি বাছুর ছিলো। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ টি গরু এবং ৭ টি বাছুরে। বিহারের মুখ্যমন্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ১৬ লক্ষ টাকার। আর স্থাবর সম্পত্তি রয়েছে ৪০ লক্ষ টাকার। যার মধ্যে দিল্লির দ্বারকায় একটি ফ্ল্যাটও আছে। তবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির দিক থেকে মুখ্যমন্ত্রীকে টেক্কা দিয়েছে তাঁর ছেলে নিশান্ত কুমার৷ প্রয়াত মায়ের সম্পত্তির মালিক হয়েছেন ছেলে নিশান্ত। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৯ লক্ষ টাকা। আর মোট স্থাবর সম্পত্তি রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার টাকার।

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদির মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৬ লক্ষ টাকা। পেশায় অধ্যাপিকা তাঁর স্ত্রী জেসি জর্জের নামেও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি রয়েছে। ব্যাঙ্কে রয়েছে মোট ৮১ লক্ষ ৫৪ হাজার টাকা। স্ত্রীর নামেই আছে ৯৭ লক্ষ ১৮ হাজার টাকা৷ নীতীশ-মন্ত্রিসভার সবচেয়ে ধনী মন্ত্রী সুরেশ শর্মা। তিনি ৯ কোটি টাকার সম্পত্তির মালিক। আর সবথেকে গরীব মন্ত্রী নীরজ কুমার।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...