Saturday, April 4, 2026

জনসংখ্যায় রেকর্ড! বছরের প্রথম দিনই শিশুর জন্মে বিশ্বে প্রথম ভারত, দ্বিতীয় চিন

Date:

Share post:

2020-র 1 জানুয়ারি পৃথিবীতে সবচেয়ে বেশি মানবশিশুর জন্ম হল ভারতেই। এদিন প্রায় 67 হাজার 385 নবজাতক ভূমিষ্ঠ হয়েছে এই দেশে, যা গোটা বিশ্বের নিরিখে প্রায় 17 শতাংশ। ইউনিসেফের তথ্য অনুযায়ী, বুধবার নতুন বছরের প্রথম দিন পৃথিবীতে জন্মেছে 3 লক্ষ 92 হাজার 78 টি শিশু। জন্মসংখ্যার বিচারে প্রথম স্থানটি পেয়েছে ভারত। বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে চিন, যেখানে শিশুর জন্মসংখ্যা ভারতের চেয়ে বেশ খানিকটা কম, 46 হাজার 299। তৃতীয় স্থানে আছে নাইজেরিয়া (26,039), চতুর্থ পাকিস্তান ( 16,787)। পঞ্চম স্থানে ইন্দোনেশিয়া ও ষষ্ঠ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউনিসেফের তথ্যে প্রকাশ, এদিন পৃথিবীর প্রথম শিশুটির জন্ম হয়েছে ফিজিতে এবং দিনের সর্বশেষ শিশুটি জন্মেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

গত বছর স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্বের কথা বলেছিলেন। উন্নয়ন ও সম্পদের সুষম বণ্টনের ক্ষেত্রে ভারতের জনবিস্ফোরণকে বড় বাধা বলে মনে করেন বহু বিশেষজ্ঞই। কিন্তু বছরের প্রথম দিনের ছবিই বলে দিচ্ছে জনসংখ্যার হারে এগিয়ে ভারত এবং টেক্কা দিয়েছে চিনকেও।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...