Friday, March 27, 2026

মেয়ের বিয়ের আগেই নয়ানজুলি থেকে উদ্ধার বাবার মৃতদেহ, ঘনীভূত হচ্ছে রহস্য

Date:

Share post:

মেয়ের বিয়ের ঠিক আগের দিন মৃত্যু হল বাবার। নয়ানজুলি থেকে উদ্ধার হল বাবার মৃতদেহ। আজ, শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পৈলানে ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারের নয়নজুলিতে পড়ে থাকতে দেখা যায় বিনোদ কুমার শর্মা (৫২)-কে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, হিমাচল প্রদেশের বাসিন্দা বিনোদ কুমার একটি বহুজাতিক সংস্থার কর্মী। সেই সূত্রেই পৈলানের ১২ সি বাসস্ট্যান্ডের কাছে পরিবার নিয়ে ভাড়া থাকতেন । আগামীকাল, শনিবার তাঁর ছোট মেয়ের বিয়ে। তার আগের দিন বাবার এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।

এদিকে পরিবার সূত্রে খবর, বিন্দবাবুর সংস্থাটি বেশ কিছুদিন হল বন্ধ। প্রভিডেন্ট ফান্ডের টাকাও পাননি তিনি। যার দরুণ সম্প্রতি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

ভোটের আবহেই বিজেপিতে অরিন্দম, লড়বেন ভোটে?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী সব দলই শুরু করে দিয়েছে জোর কদমে প্রচার। ভোটের অবহেই...

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...