Saturday, April 4, 2026

দমদমে জমজমাট নানান স্বাদে সমৃদ্ধ ‘পাগলা খাবি কি?

Date:

Share post:

প্রকৃতি বিরূপ কিন্তু তবু দমে যাননি উদ্যোক্তারা । ঠিকই ধরেছেন। ভারতী ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু দমদম পেয়ারাবাগান মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন হলো এই উৎসবের । তৃতীয় বর্ষে পদার্পণ করল এই খাদ্য উৎসব। আহবায়ক ইমন ঘোষ এর নাম দিয়েছেন ‘পাগলা খাবি কি?’

আসলে ভোজন রসিক বাঙালিকে সহজে আকৃষ্ট করতে এমন একটি নাম উদ্যোক্তারা দিয়েছেন। এই উৎসব আগামী 7 জানুয়ারি পর্যন্ত চলবে। শুধুমাত্র বাঙালি খাবার নয় বিভিন্ন দেশের নানান ধরনের খাবারের সম্ভারে সমৃদ্ধ এই খাদ্য উৎসব। যারা আসতে পারবেন না তারা কিন্তু মিস করবেন। উদ্যোক্তারা জানিয়েছেন , গত তিন বছর ধরে এমন একটি আয়োজন করে বাঙালির খাদ্যের প্রতি আকর্ষণকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করেছে ভারতী ফাউন্ডেশন।


এই উৎসবের আহ্বায়ক ইমন বোস জানান, আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্যই হলো এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া । শুধুমাত্র বাঙালি খাবার নয় ,এখানে এলে পরখ করতে পারবেন গোয়ানিজ খাবারের স্বাদ । শহরের নামি দামি ব্র্যান্ডের পাশাপাশি এখানে মিলবে রাশিয়া, চিন, লেবানন, জাপান -এর মতো দেশের খাবারের স্বাদও। তাই আর দেরি না করে চটজলদি চলে আসুন দমদম পেয়ারাবাগান মাঠে এই ‘পাগলা খাবি কি ‘ উৎসবে সামিল হতে।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...