Saturday, April 4, 2026

রাজ্য বিধানসভায় CAA- বিরোধী প্রস্তাবের দাবি বামেদের

Date:

Share post:

কেরলের মতো এ রাজ্যের বিধানসভাতেও CAA বাতিলের দাবিতে প্রস্তাব গ্রহণ করার দাবি তুলেছে সিপিএম-সহ ১৭টি বাম দল। বাম দলগুলির এক সভায় এই দাবি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাম দলগুলির তরফে এই দাবি করেছেন বিমান বসু। সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে গত ৩১ ডিসেম্বর কেরল বিধানসভায় সর্বসম্মতভাবেই এই প্রস্তাব গৃহীত হয়েছে। বঙ্গ বিধানসভাতেও এই প্রস্তাব গ্রহণের দাবি জানিয়েছেন বিমান বসু। এদিকে, আগামী ৮ জানুয়ারি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি দেশজোড়া ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের দাবিগুলির সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন, NPR, NRC প্রসঙ্গ যুক্ত করেছে বামেরা। আগামী ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে কলকাতায় বড় কেন্দ্রীয় মিছিল করার সিদ্ধান্তও নিয়েছে বামফ্রন্ট।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...