Monday, June 22, 2026

সরস্বতী পুজোয় ৪ দিন ছুটি, দু’রকম মতও

Date:

Share post:

কবে হবে বিদ্যাদেবীর আরাধনা?

রাজ্য সরকারের ক্যালেন্ডার বলছে, ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার৷
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ওই দিনই বসন্ত পঞ্চমী৷ ওইদিনই ছুটি থাকছে৷ তবে এখানেই শেষ নয়৷ সরকারি ক্যালেন্ডার আরও বলছে,ওই দিন সরকারি দপ্তর তো ছুটি থাকছেই, ছুটি থাকবে সরস্বতী পুজোর পরের দিন শুক্রবার ৩১ জানুয়ারিও। আর তারপর শনিবার-রবিবারের রুটিন ছুটি। তাই সরস্বতী পুজোয় সরকারি কর্মীরা টানা ৪ দিন একটু ‘বিশ্রাম’ নিতে পারবেন।

এদিকে, গুপ্তপ্রেস বলছে, সরস্বতী পুজো বুধবার, ২৯ জানুয়ারি। নতুন বছরের বহু ক্যালেন্ডারেই ২৯ তারিখে সরস্বতী পুজো দেখানো আছে। তাহলে ? সরকারি স্কুলগুলিতে সরস্বতী পুজো হবে তা নিয়েও বিভ্রান্তি। কলকাতার একাধিক সরকারি স্কুল জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারের ক্যালেন্ডার মেনে ৩০ জানুয়ারিই স্কুলে সরস্বতী পুজো হবে৷ ওদিকে, অসংখ্য পড়ুয়া ও শিক্ষকের বাড়িতে পুজো হবে ২৯ তারিখ৷

রাজ্য সরকারের ব্যাখ্যা, বিভিন্ন পঞ্জিকা এবং বসন্ত পঞ্চমী নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা দেখেই রাজ্যের ক্যালেন্ডার ঠিক হয়। সেভাবেই ঠিক হয়েছে, ৩০ তারিখই সরস্বতী পুজো৷
সরকারি কর্মীদের আশা, শেষমুহূর্তে রাজ্য সরকার ২৯ জানুয়ারিও বিশেষ ছুটি ঘোষণা করতে পারে।

Related articles

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...