Saturday, April 4, 2026

ভাটপাড়া নিয়ে ডিভিশন বেঞ্চে অস্বস্তিতে শাসকদল

Date:

Share post:

হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অস্বস্তিতে শাসকদল। ভাটপাড়া পুরসভা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করতে যায় তৃণমূল। এই মামলার দ্রুত শুনানির দাবি করা হয়। কিন্তু তৃণমূলের আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার শুনানি দুদিন পরে হলেও কোনও অসুবিধা হবে না। সুতরাং দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে যায় আদালতে।

বৃহস্পতিবার, ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করা হয়েছে বলে শাসকদলের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এর সাড়ে ৫ ঘণ্টার মধ্যেই তৃণমূলের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয় হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হয় শাসকদল। সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশের আবেদন জানায়। কিন্তু শাসকদলের আবেদন খারিজ করে দিল আদালত। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবারের সিঙ্গল বেঞ্চের অর্ডার আবেদনের সঙ্গে দিতে হবে। অর্ডার পাওয়ার পরে মামলাটি ফাইল হবে। সোমবার ফের আবেদন করতে পারবে রাজ্য। যদিও সরকার পক্ষের দাবি, তারা কপি পাননি বলেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সঠিকভাবে আবেদন করতে পারেননি। অর্ডার হাতে পাওয়া গেলই জানা যাবে, কবে হবে শুনানি।

আরও পড়ুন-শিলিগুড়িতে এনআরসি বিরোধী সভায় মুখ্যমন্ত্রী LIVE

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...