Friday, April 3, 2026

এনআরসি আতঙ্কে এনজিও কর্মীর বাড়ি ভাঙচুর

Date:

Share post:

শুক্রবার, হরিহারপাড়ায় স্বাস্থ্যকর্মীকে আটকে রেখে বিক্ষোভের পরেই, শনিবার ফের বিক্ষোভের মুখে স্বেচ্ছ্বাসেবী সংস্থার কর্মীরা। এদিনও ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। ধরমপুর গ্রামে জেসমিনা খাতুন ও রাকিবা খাতুন নামে দুই এনজিও কর্মী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিলেন। গ্রামবাসীরা ধারনা করেন, তাঁরা এনআরসি-র জন্য কাজ করছেন। একজোট হয়ে ওই ২জনের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে হরিহরপাড়া থানার পুলিশ গিয়ে বিষয়টি বুঝিয়ে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন-নীলরতনের চক্ষু বিভাগ সরানো নিয়ে বিবাদ হাসপাতালেই

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...