Wednesday, June 24, 2026

নীলরতনের চক্ষু বিভাগ সরানো নিয়ে বিবাদ হাসপাতালেই

Date:

Share post:

এনআরএস হাসপাতালে চক্ষু বিভাগের বিল্ডিং ভেঙে পড়ছে। অবিলম্বে সারাইয়ের প্রয়োজন। তাই শুক্রবারই সিদ্ধান্ত হয় চক্ষু বিভাগ মৌলালি মোড়ের স্টুডেন্টস হেলথ হোমে সরিয়ে আনা হবে। আর এই জায়গা পরিবর্তন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আর চক্ষু বিভাগের সঙ্গে শুরু হয়েছে বিবাদ।

চক্ষু বিভাগের বক্তব্য, এনআরএস হাসপাতালে চক্ষু বিভাগের জন্য জায়গা ছিল প্রায় সাড়ে ১৭হাজার বর্গফুট। আর স্টুডেন্টস হেলথ হোমে যে জায়গাটি দেওয়া হচ্ছে তা প্রায় ১১হাজার বর্গফুটের কাছাকাছি। এই ছোট জায়গায় ৬০ বেডের হাসপাতাল এবং ৭টি অপারেশন থিয়েটার তৈরি করা কার্যত মুশকিল। এই কারণে চক্ষু বিভাগ হাসপাতাল কর্তৃপক্ষকে বিকল্প জায়গার কথা বলেছিল। কিন্তু সে কথায় কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ। তাই এবার স্বাস্থ্যকর্তা এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করতে চলেছেন এনআরএস-এর চক্ষু বিভাগের চিকিৎসকরা।

আরও পড়ুন-সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের নির্দেশ পিনকনকে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...