Friday, April 3, 2026

নৈহাটি বিস্ফোরণ কাণ্ড: চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার বাজি কারখানার মালিক

Date:

Share post:

নৈহাটি বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হল বাজি কারখানার মালিক নূর হুসেনকে। উত্তর চব্বিশ পরগণার আমডাঙা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। জানা গিয়েছে এই বেআইনি বাজি কারখানায় ৩০জন শ্রমিক কাজ করেন। শুক্রবার সাধারণত ছুটি থাকে কারখানা। তাই কম লোক ছিল। নাহলে বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারতো।

উল্লেখ্য, নৈহাটি থানার দেবক গ্রামে শুক্রবার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল দুই মহিলা-সহ চার জনের। আশঙ্কাজনক একজন। বিস্ফোরণের তীব্রতায় প্রায় ৮ কিমি জুড়ে কম্পন অনুভূত হয়। কেমিক্যালের ড্রাম থেকে বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। বিজেপির সাংসদ অর্জুন সিং এনআইএ তদন্তের দাবি তুলেছেন। বারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, ফরেন্সিক টিম এসে রিপোর্ট দেবে। তারপরেই জানা যাবে বিস্ফোরণের প্রকৃত কারণ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...