Wednesday, June 24, 2026

শিশুমৃত্যু নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীকেই তোপ উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের

Date:

Share post:

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধেই এবার তোপ দাগলেন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট৷

রাজস্থানের কোটার হাসপাতালে এখনও পর্যন্ত 104 জন শিশুর মৃত্যু হয়েছে৷ রাজ্যের কংগ্রেস সরকারকে তুলোধনা করছে বিজেপি-সহ একাধিক দল৷ এই পরিস্থিতিতে গেহলটের বিরুদ্ধে সমালোচনা করা হলো কংগ্রেসের অন্দর থেকেই৷ রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট কোটায় শিশুমৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে অশোক গেহলটের কড়া সমালোচনা করলেন৷ মুখ্যমন্ত্রীর নিন্দা করে উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট বলেন, ‘আগের সরকার কী করেছে, তা নিয়ে আলোচনা করা এখন উচিত নয়৷ আগের সরকারের উপর দায় চাপিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলা যায় না৷ আমাদের উচিত, বর্তমানে কী ঘটছে, সে দিকে লক্ষ রাখা৷’

কংগ্রেসেরই একজন নেতা, তথা রাজস্থানের উপমুখ্যমন্ত্রী, কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ সচিন বলেন, ‘এত শিশুর মৃত্যু হল৷ দায়িত্ব তো নিতেই হবে৷ বসুন্ধরাজি অবশ্যই ভুল কাজ করেছিলেন৷ জনতা তাঁকে হারিয়ে দিয়ে শাস্তিও দিয়েছে৷ কিন্তু এখন তো সবই আমাদের দায়িত্ব৷ আমার মনে হয়, বিষয়টিকে আরও সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত৷ 13 মাস ক্ষমতায় থাকার পরে গত সরকারের ভুল কাজের সমালোচনা করার কোনও মানে হয় না৷ এখন যখন রোজ শিশুমৃত্যু হচ্ছে, তখন গত সরকারের আমলের মৃত্যুর কথা বলা ঠিক নয়৷’
প্রসঙ্গত, রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন পাইলট৷ কংগ্রেস তাঁকে উপমুখ্যমন্ত্রী করে৷

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...