Wednesday, June 24, 2026

সিমির মুখ! পিএফআই কী এবার নিষিদ্ধ হবে?

Date:

Share post:

নিষিদ্ধকরণের রাজনীতি ফের শুরু কেন্দ্রের। নাগরিকত্ব আইনের বিরোধিতার মধ্য দিয়ে সামনে আসা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইকে নিষিদ্ধ করার ভাবনা শুরু করল স্বরাষ্ট্রমন্ত্রক। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া হিংসাত্মক আন্দোলন নিয়ে কেন্দ্রকে একটি রিপোর্ট পাঠিয়েছে। ওই রিপোর্টে ঘটনার পিছনে পিএফআইকে কাঠগড়ায় তুলেছে উত্তরপ্রদেশ প্রশাসন। ইতিমধ্যেই সংগঠনের ২৫জনকে গ্রেফতার করা হয়েছে। যোগীর দাবি, অবিলম্বে কেন্দ্র এই সংগঠনটিকে নিষিদ্ধ করুক। একদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও একই কথা শোনা গিয়েছে। তিনি পরিস্কার ভাষায় জানান, রাজ্যে রাজ্যে গণ্ডগোলের পিছনে রয়েছে এই সংগঠনটি। তবে শুধু উত্তরপ্রদেশ নয়, অন্য রাজ্য থেকেও এই সংগঠনের বিপক্ষে রিপোর্ট এসেছে। এই রাজ্যে ৫জানুয়ারি, রবিবার, মুর্শিদাবাদে পিএফআই সম্মেলন করার অনুমতি চেয়েছিল। কিন্তু রাজ্য তা বাতিল করেছে। সে নিয়ে আবার বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী রাজ্যের সমালোচনা করে পিএফআই সংগঠনের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ওরা তো নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে। মুখ্যমন্ত্রী কেন কেন্দ্রের পথ নিচ্ছেন?

পিএফআই সংগঠনটি ২০০৬ সালে তৈরি হয়েছিল। মুসলিম সমাজের অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির জন্য গড়ে ওঠে। কিন্তু সংগঠনের বিরুদ্ধে হিংসাত্মক রাজনীতির অভিযোগ রয়েছে। শুধু কেরলেই ২৭টি খুনের অভিযোগ। গোয়েন্দারা বলছেন, দেশে সিমির মুখ হিসেবে কাজ করছে পিএফআই। ইতিমধ্যে ঝাড়খণ্ডে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...