Wednesday, June 24, 2026

তেলের দাম দাঁড়াবে কোথায়? কপাল পুড়ছে আমজনতার

Date:

Share post:

ইরানের হলো মার্কিন ড্রোন হামলা, আর জের এসে পড়লো ভারত-সহ গোটা বিশ্বে। সোনার দাম বৃদ্ধির পাশাপাশি এবার তেলের দাম বৃদ্ধির শঙ্কাও তৈরি হয়েছে।

ইরানে হামলার পরেই এক ব্যারেল ক্রুড অয়েলের দাম বেড়েছে ৪.৪%, দাম হয়েছে ৬৯.১৬ ডলার। আর মার্কিন অশোধিত তেলের দাম পৌঁছায় ব্যারল প্রতি ৬৩.৮৪ ডলারে। কলকাতায় পেট্রল এবং ডিজেলের দাম বিগত এক সপ্তাহ ধরে বৃদ্ধি পায়। বিগত দু’সপ্তাহে পেট্রলের দাম ৭৫ পয়সা ও ডিজেল ২.০১টাকা বৃদ্ধি হয়। শনিবার রাতে তা আরও বাড়ে। পেট্রল হয় ৭৮.০৪টাকা, ডিজেল ৭০.৭৬টাকা। অশোধিত তেলের দাম বাড়লে দু’টি জ্বালানিরই দাম বাড়বে। ভারতের আবার খরচ বাড়বে আমদানিতে। কারণ, ভারতীয় টাকায় ডলারের মূল্য বেড়েছে। জ্বালানির দাম বাড়লে একদিকে যেমন রাজকোষ ঘাটতি বাড়বে, অন্যদিকে জিনিসপত্রের দামও লাগামছাড়া হতে থাকবে। ফলে আলু, পেঁয়াজ, আদা, পোস্ত, সবকিছুর দাম বাড়বে লাফিয়ে।

আমেরিকা-ইরানের লড়াই আসলে যে তেলের লড়াই, তা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ভালোই বোঝেন। ইরান ইতিমধ্যেই আমেরিকাকে হুমকি দিয়েছে। ইরাকেও তেল উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে। রাশিয়া তেল সরবরাহ কমিয়েছে। চিনেও বেড়েছে তেলের দাম। ফলে আগামী দিনে দুই জ্বালানির দাম চড়চড় করে বাড়তে পারে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। আর তার ফলে নিশ্চিতভাবে কপাল পুড়বে ভারতের আমজনতার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...