Tuesday, June 23, 2026

দিল্লি জয়ে মরিয়া অমিতের টার্গেট কেজরিওয়াল

Date:

Share post:

দিল্লি জিততে মরিয়া বিজেপি। দেশ জয় হয়েছে, কিন্তু দিল্লি জয় হয়নি। তাই রবিবার দলীয় সভায় অরবিন্দ কেজরিওয়াল সরকারকে তুলোধোনা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, মানুষকে বেশিদিন ভুল বোঝানো সম্ভব নয়।

দিল্লিতে রবিবার ভয়ঙ্কর ঠাণ্ডার মধ্যে বুথ স্তরের নেতাদের সম্মেলনে বক্তব্য রাখছিলেন অমিত শাহ। কেজরিওয়ালকে টার্গেট করে তিনি বলেন প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার। কিছু কাজ করেনি। যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকায় শুধু বিজ্ঞাপন করেছে। আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে বিজেপিরই সরকার হবে।

স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এনআরসি সিএএ প্রসঙ্গ এসেছে। বারবার বিরোধীদের কাঠগড়ায় তুলে বলেছেন, দেশের সংখ্যালঘু মুসলমানদের বিভ্রান্ত করতে পারবেন না ওরা। হিংসায় উস্কানি দিচ্ছে। নাগরিকত্ব চলে যায় এমন কোনও আইনই নেই। পাকিস্তানের নানকানা সাহিবের প্রসঙ্গ তুলে বলেন, যারা নাগরিকত্ব আইন নিয়ে বিরোধিতা করছেন, তাঁরা পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন কীভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে সেখানে। অমিত শাহ টোল ফ্রি নম্বরে মিসড কল দিয়ে সিএএ-কে সমর্থন করতে আহ্বান জানান। নম্বর নিয়ে বিতর্ক শুরু হওয়ায় অমিত বলেন, এটা নেটফ্লিক্সের নম্বর নয় এটা বিজেপিরই নম্বর। আপনারা মিসড কল দিন, আমি দেখছি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...