Tuesday, June 23, 2026

পাকিস্তান থেকে মুখ ফেরাল বাংলাদেশও

Date:

Share post:

পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নিলে এবার বাংলাদেশও। পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ খেলতে মোটেই রাজি হলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৮জানুয়ারি থেকে তিনটি টি-২০ ম্যাচ এবং দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ ক্রিকেটার ও সোপোর্ট স্টাফরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের মাটিতে তাঁরা টেস্ট খেলতে রাজি নন এবং দীর্ঘদিন পাকিস্তানের থাকতে রাজি নন। পাকিস্তান নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার কথা জানালেও রাজি হচ্ছে না বাংলাদেশ। পরিবর্তে বাংলাদেশ সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে পাকিস্তানকে বলেছে, একটি টেস্ট পাকিস্তানে এবং একটি টেস্ট বাংলাদেশে খেলা হোক। এই প্রস্তাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড রেগে লাল। তারা বলেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কি ফাজলামি হচ্ছে! ফলে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ আপাতত বিশ বাঁও জলে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...