Tuesday, June 23, 2026

গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সোমবার, ফিরবেন 8 তারিখ

Date:

Share post:

সোমবার গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মেলা এলাকায় একটি পার্ক–‌সহ বেশ কয়েকটি সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
মুখ্যমন্ত্রী ওইদিন সকালে কলকাতা থেকে আগে যাবেন কাকদ্বীপে
প্রশাসনিক বৈঠক করতে৷ তারপর পা রাখবেন গঙ্গাসাগরে। সাগরে রাত্রিবাসের পর 7 জানুয়ারি পাথরপ্রতিমা কলেজ মাঠে বিভিন্ন পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ফের রাতে গঙ্গাসাগরেই ফিরবেন তিনি৷ সাগর মেলার প্রস্তুতি দেখা এবং কপিলমুনির আশ্রমে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার কথা। 8 তারিখ সব দপ্তরের আধিকারিক ও জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

আগামী 10 জানুয়ারি শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। চলবে 17 তারিখ রাত পর্যন্ত। 15 তারিখ বুধবার সকাল 8টা 24 মিনিট থেকে শুরু হচ্ছে মকর সংক্রান্তির স্নানের যোগ। স্নান চলবে পরের দিন বৃহস্পতিবার সকাল 8টা 24 মিনিট পর্যন্ত।

কপিলমুনির আশ্রম চত্বরকে আকর্ষণীয় করতে একটি পার্ক তৈরি করা হয়েছে। পার্কের মধ্যে থাকা পুকুরের মাঝখানে রাখা হয়েছে গঙ্গাদেবীর মূর্তি। চারপাশে পুণ্যার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য চেয়ার থাকছে। পুকুরের চারপাশে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। পার্কজুড়ে আছে রকমারি লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা। এই পার্কের উদ্বোধন করবেন মমতা৷

সাগরতট ও মেলামাঠ পরিষ্কার রাখার জন্য 500 মহিলা ও পুরুষ সাফাইকর্মী থাকছে। সাগরতট ও মেলাজুড়ে থাকছে 2000-এর বেশি ভ্যাট। মেলার আবর্জনা সাফাইয়ের জন্য ই–কার্ট ব্যবহার করা হবে। গঙ্গাসাগরে এবার প্লাস্টিক নিষিদ্ধ করে কাগজের ঠোঙা ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...