Saturday, April 4, 2026

মিসড কল-বাড়ি বাড়ি প্রচারেও ভরসা নেই! তাই বলিউডে গোপন বৈঠকে বিজেপি!

Date:

Share post:

সিএএ নিয়ে পরিস্থিতি যে ক্রমশ বিজেপির বিপক্ষে যাচ্ছে তা ভালই বুঝতে পেরেছে বিজেপি। মিসড কল থেকে শুরু করে বাড়ি-বাড়ি প্রচার এই দুই উদ্যোগেও নিশ্চিত হতে পারছে না মোদি-শাহ জুটি। তাই আরও একবার বলিউড তারকাদের প্রচারে নামানোর পরিকল্পনা রয়েছে বিজেপির। বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং বিজেপির সহ-সভাপতি জয় পাণ্ডা বেশ কিছু বলিউড তারকাকে মুম্বইয়ের পাঁচতারা হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে ডাকেন। কেন সিএএ, সে নিয়ে আলোচনা করেন মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতের ওই অনুষ্ঠানে। দীর্ঘ বৈঠক শেষে ছিল নৈশভোজ। নৈশভোজে আমন্ত্রণ পাওয়া মুম্বইয়ের এক নামজাদা চিত্রপরিচালক এবং শীর্ষস্থানীয় অভিনেত্রী জানান, তাঁরা আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু যাননি। এই ধরণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যাঁরা আমন্ত্রণ রাখেননি। এই ঘটনা পরিষ্কার করে দিচ্ছে বলিউড তারকারা নাগরিকত্ব আইন নিয়ে কার্যত দ্বিধা-বিভক্ত। যদিও সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন অক্ষয় কুমার এবং কঙ্গনা রানাওয়াত। পাল্টা অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কার, সিদ্ধার্থের মতো তারকারা বিজেপি বিরোধী নানা মন্তব্যে পরিষ্কার করে দিয়েছেন তাঁদের অবস্থান। প্রতিবাদে যোগ দিয়েছেন রাজকুমার রাও, কঙ্কনা সেন শর্মাও। বিজেপির সঙ্গে নেই হৃত্বিক রোশন, ফারহান আখতার, পরিনীতি চোপড়া, সাইফ আলি খান, শাবানা আজমিরাও। ফলে বিজেপির গোপন বৈঠকের ডাকে সাড়া কারা প্রকাশ্যে নামেন, সেটাই এখন দেখার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...