Tuesday, April 7, 2026

এবার ‘বদলা’ শুরু ইরানের, মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

Date:

Share post:

24 ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাতের পথে ইরান। মার্কিন এয়ারস্ট্রাইকে ইরানের কুদস সেনাপ্রধান কাসিম সুলেইমানি নিহত হওয়ার পরই ভয়ঙ্কর বদলার হুমকি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেইনি। সুলেইমানিকে ‘শহিদ’ আখ্যা দিয়ে বলেছিলেন, এর যোগ্য জবাব পাবে আমেরিকা। এরপরই দেখা গেল বাগদাদ ও মসুলে মার্কিন দূতাবাস ও সেনাঘাঁটি লক্ষ্য করে পর পর রকেট ছুঁড়ল ইরান। আমেরিকা স্বীকার না করলেও সেনা ঘাঁটিতে হামলায় ভালরকম ক্ষয়ক্ষতি ও মার্কিন সেনামৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ইরানের এই প্রত্যাঘাতের পরই ফের ট্যুইটে হুমকি দেওয়া শুরু ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকার উপর হামলা করলে কী হয়, টের পাবে ইরান। গোটা বিশ্ব দেখবে আমরা কীভাবে এর উত্তর দিই! ট্রাম্প বলেছেন, ইরানের 52 টি জায়গা নির্দিষ্ট করা আছে। সেখানে বেছে বেছে হামলা চালানো হবে। এর মধ্যে ঐতিহাসিক-সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থানও আছে।

কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের পরই সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, ইরানের সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে আঘাত করার কথা বলে কী বার্তা দিতে চাইছেন ট্রাম্প? তবে কি মধ্যপ্রাচ্যে ফের আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধই আমেরিকার লক্ষ্য?

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...