Sunday, June 28, 2026

বেছে বেছে মারব! ট্রাম্পের হুমকিতে এবার আমেরিকাতেই পাল্টা সুর

Date:

Share post:

আবার ট্রাম্পের হুমকি। এবার ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী এলাকায় হামলা চালানোর হুমকি। একটি নয়, পরপর তিনটি ট্যুইটে ট্রাম্পের ঘোষণা, ইরাক যদি আমেরিকার উপর কোনও হামলা চালায় তাহলে পাল্টা হামলা চলবে। কোথায় কোথায় হামলা চালানো হবে সেই জায়গাগুলির ছকও করা হয়ে গিয়েছে।

ইরানে হামলা চালানোর পরেও বিশ্ববাসী কি চুপ করে থাকবে? রাষ্ট্রসঙ্ঘই বা মুখে কুলুপ দিয়ে বসে রয়েছে কেন? প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রাম্প ট্যুইট করে যে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। ইরানের মানুষ কার্যত ক্ষোভের আগুনে ফুটছে। আমেরিকার এই ‘দাদাগিরি’ মানতে চাইছেন না অনেকেই। এবার মুখ খোলার অপেক্ষা। ট্রাম্প যুদ্ধংদেহি মনোভাব দেখালেও বারাক ওবামার সময়ে দায়িত্বে থাকা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা কলিন কাল বলেন, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সেনাবাহিনী ৫২টি ঐতিহ্যশালী স্থানের টার্গেট লিস্ট ট্রাম্পের হাতে তুলে দেবে। কিন্তু সোলেমানির মৃত্যুর পরেও মার্কিন হামলা চলছে। সোলেমানির শেষযাত্রার সময়ে একটি কনভয়ের উপরে ফের মার্কিন হামলা হয়। এবার টার্গেট ছিল ইরানের কমব্যাট ফোর্সের প্রধান হাশাদ আল শাবি। এই হামলায় ৬জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ৫০জন। যদিও আমেরিকা এই হামলার কথা প্রকাশ্যে বলছে না। ফলে ইরান জনগণ এখন ফুঁসছে। পাল্টা প্রতিশোধের প্রস্তুতি অব্যাহত।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...