Sunday, June 7, 2026

প্রকাশ্যে ‘দ্বিতীয় পুরুষ’-এ লুক, এ কী করলেন অনির্বাণ!

Date:

Share post:

আট বছর পরে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ব্লকবাস্টার ছবি ‘বাইশে শ্রাবণ’-এর সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’। আগের ছবিতে চমক ছিল প্রসেনজিতের লুকে। আর এবার সেই জায়গায় অনির্বাণ ভট্টাচার্য। তবে, শুধু তিনি নন, শনিবার ছবির চরিত্রদের লুক প্রকাশ্যে আসতে সিনে দুনিয়ায় হৈ চৈ পড়ে গিয়েছে। অনির্বাণের পাশাপাশি, চমক রয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়ের চেহারাতেও। পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেনের লুকও অন্য রকম। তবে সবথেকে বেশি নজর কাড়া অনির্বাণের লুক। তাঁর হেয়ার স্টাইল নিয়ে অভিনেতা জানান, স্যালোঁ থেকে হেয়ার স্টাইল করে বেরনোর পরেই প্রযোজনা সংস্থা তাঁর হাতে টুপি ধরিয়ে দেন। যতদিন না ছবির লুক সামনে এসেছে, ততদিন বিশেষ হেয়ারকাট প্রকাশ করতে পারেননি অনির্বাণ।

প্রথমেই জানা গিয়েছিল, ‘বাইশে শ্রাবণ’-এর ছবির কিছু চরিত্রকে ‘দ্বিতীয় পুরুষ’-এ দেখা যাবে। কিন্তু সময়ের ব্যবধান বোঝাতে পরমব্রত ও রাইমার চেহারায় পরিবর্তন আনা হয়েছে।
‘বাইশে শ্রাবণ’-এ ছিলেন আবির চট্টোপাধ্যায়। এই
ছবিতেও ছোট্ট চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষও।
সৃজিতের প্রথম থ্রিলার ছবি ‘বাইশে শ্রাবণ’ দেখে আল্পুত হয়েছিলেন দর্শক। তাঁর শেষ থ্রিলার ‘ভিঞ্চিদা’-তেও বাজিমাত করেছেন পরিচালক। সেটারও সিক্যুয়াল দাবি করেছেন দর্শক। ‘দ্বিতীয় পুরুষ’ নিয়ে আশাবাদী প্রয়োজনা প্রযোজনা সংস্থা এসভিএফও। কর্ণধার মহেন্দ্র সোনির মতে, থ্রিলার ছবি তৈরিতে সৃজিত মুখোপাধ্যায় মাস্টার প্লেয়ার। এবছর জানুয়ারিতেই ছবিটি মুক্তি পওয়ার কথা।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...