Sunday, June 28, 2026

প্রতিবাদে পথে এবার অধ্যাপকরাও

Date:

Share post:

এবার এনআরসি-সিএএ ও এনপিআর-এর বিরুদ্ধে পথে অধ্যাপকরা। রাজ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ ও ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের মিছিল, প্রতিবাদ সভা। শনিবার বিকেলে এক্সাইড মোড় থেকে হাজরা রোড পর্যন্ত হলো মিছিল। মিছিল শেষে প্রতিবাদের সুরে কেন্দ্রের বিরুদ্ধে বক্তব্য রাখেন অধ্যাপকরা। মূল সুর ছিল, দেশ বিরোধী, মানবতা বিরোধী, নাগরিক বিরোধী এন আরসি, সিএএ বা এনপিআর বাংলার মানুষ মানবেন না। প্রয়োজনে তাঁরা আবার পথে নামবেন। এই কালাকানুন কেন্দ্রীয় সরকার প্রত্যাহার না করা অবধি অধ্যাপক সমাজের প্রতিবাদ চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই পথে এগিয়ে চলবে টিম WBCUBA। প্রতিবাদী সভার মুখ্য উদ্যোক্তা ছিলেন রাজ্য মেম্বারশিপ এনরোলমেন্ট সেল-এর (WBCUPA) চেয়ারম্যান অধ্যাপক মনি শংকর মন্ডল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...