Monday, June 15, 2026

পেশোয়ারে শিখ যুবক খুনের উত্তাপ ছড়াল দিল্লিতেও

Date:

Share post:

নানকানা সাহিব গুরুদ্বার নিয়ে উত্তাল ভারত-পাকিস্তান রাজনীতি। গুরু নানকের জন্মস্থান এই গুরুদ্বার। শিখ ধর্মালম্বীদের কাছে পবিত্র স্থান। সেখানেই এসে হুমকি দেওয়া হয়েছিল, দেশ ছাড়তে বলা হয়েছিল। পরিস্থিতি চাপা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে পাকিস্তান সরকার। ঠিক এর মাঝেই পেশোয়ারে রবিবার এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নাম রবীন্দ্র সিং। ২৫বছরের যুবকের দেহ উদ্ধার হয় চমকানি থানা এলাকায়। ভারতের বিদেশমন্ত্রক তীব্র নিন্দা করেছে এই ঘটনার। পরিষ্কার ভাষায় বলেছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে যুবককে। অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং এই ধরনের ঘটনা বন্ধ করার প্রতিশ্রুতি দিক পাক প্রশাসন। রবীন্দ্র মূলত খাইবার পাখতুনওয়া প্রদেশের বাসিন্দা। সম্প্রতি তার বিয়েও ঠিক হয়েছিল। সেই কারণে পেশোয়ারে বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল। সেখানেই দুষ্কৃতির গুলিতে তার মৃত্যু হয়।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...