Thursday, June 11, 2026

মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা রাখছেন সুজিত

Date:

Share post:

এই প্রথম মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক পেয়েছিলেন রাজ্যের একমাত্র কংগ্রেস পরিচালিত পুরসভা জয়নগর-মজিলপুরের চেয়ারম্যান সুজিত সরখেল। সপ্রতিভ, জনপ্রিয় এবং তরুণ এই জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানোর সুযোগ পেয়েই এলাকার প্রাণ ভোমরা কুলপি রোডের সম্প্রসারণের অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী জানান, বুলবুলের কারণে রাজ্যের কয়েক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে। একটি টাকাও কেন্দ্র দেয়নি। ফলে এখনই করা সম্ভব নয়। মানুষকে বোঝাও। মানুষকে বোঝালে মানুষ সব বোঝেন। তবে চেয়ারম্যানকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, পরিকল্পনা তৈরি রাখতে। পরে দেখবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা রাখছেন সুজিত।

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...