Saturday, April 4, 2026

স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে পুলিশে জানান, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের সব হাসপাতালকেই স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতে হবে। প্রত্যাখ্যান করলে পুলিশে অভিযোগ জানান। সোমবার, কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক থেকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর যাবার পথে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক আধিকারিকরা। ছিলেন তৃণমূলের জন প্রতিনিধিরাও। বৈঠকে অনেকেই অভিযোগ তোলেন, স্বাস্থ্যসাথী কার্ড নিতে চায় না অনেক হাসপাতাল। এর জেরে সমস্যায় পড়েন রোগীরা। কোনও হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিতে না চাইলে সেই অঞ্চলের থানায় অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি,

অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 18 জানুয়ারি ডাকা বনধকে কোনোভাবেই সমর্থন জানানো হবে না বলেও এ দিনের বৈঠকে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...