Saturday, April 4, 2026

ঘোষণা হল দিল্লির ভোটের দিন, ক’দফায়, কবে ভোট জেনে নিন…

Date:

Share post:

দিল্লির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, এক দফায় হবে দিল্লি বিধানসভার ভোট। ৮ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। গণনা হবে ১১ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে দিল্লি বিধানসভার মেয়াদ। দিল্লিতে বিধানসভার মোট আসন ৭০টি, রাজ্যে মোট ভোট কেন্দ্র থাকবে ১৩, ৭৫০ কোটি। ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৪৬ লক্ষ। ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সব ব্যবস্থা থাকবে। গোটা রাজ্যে প্রায় ৯০,০০০ আধিকারিক মোতায়েন করা হবে। প্রত্যেক কেন্দ্রে ডিসিপি পদমর্যাদার আধিকারিক পর্যবেক্ষণে থাকবেন। সুষ্ঠুভাবে ভোট পরিচালনায় কমিশন বদ্ধ পরিকর। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ১৪ জানুয়ারি।

আরও পড়ুন-উপাচার্য সঙ্ঘের এজেন্ট, হাসপাতালে শুয়ে বলছেন ঐশী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...