Wednesday, June 24, 2026

মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের আইনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে বড়সড় সাফল্য পেল রাজ্য সরকার৷ এই শিক্ষক নিয়োগে রাজ্যের তৈরি করা আইনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট।সোমবার শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে৷ শীর্ষ আদালত জানিয়েছে, ২০০৮ সালে রাজ্য সরকার যে মাদ্রাসা সার্ভিস কমিশন আইন তৈরি করেছে, তা সম্পূর্ণ বৈধ।
আজ বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি ললিতের বেঞ্চ নিজেদের রায়ে জানিয়েছেন, সাংবাধানিকভাবে বৈধ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন ২০০৮। এখনও পর্যন্ত মাদ্রাসা পরিচালন সমিতি যাঁদের শিক্ষক হিসেবে নিয়োগ করেছে, বৃহত্তর স্বার্থে তাঁদের নিয়োগ বহাল থাকবে। এরই পাশাপাশি আদালত আরও জানিয়েছে যে, সরকার বা যে সংগঠন সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে, তারা শুধু শিক্ষকের নাম প্রস্তাবই নয়, সরাসরি শিক্ষক নিয়োগ করতে পারবে।
প্রসঙ্গত, ২০০৮ সালে বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন৷ তৎকালীন রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল, এই সার্ভিস কমিশনই সব মাদ্রাসায় শূন্য পদে শিক্ষক নিয়োগ করবে৷ এর আগে বাম সরকারের আমলেই ২০০৭ সালে রাজ্যের ৬১৪টি মাদ্রাসাকে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছিল৷সংবিধানের ৩০ ধারায় উল্লেখ রয়েছে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান গঠন ও তার পরিচালনার সম্পূর্ণ অধিকার থাকবে সংখ্যালঘুদের প্রতিনিধিদের উপরেই৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...