Wednesday, June 24, 2026

ভাটপাড়া পুরসভায় আস্থাভোটের দিন ঘোষণা হাইকোর্টের

Date:

Share post:

আগের ভোট বাতিল। ফের আস্থা ভোট হবে ভাটপাড়া পুরসভায়। মঙ্গলবার, দুপুর ১টা নাগাদ পুরসভা ভবনে আস্থা ভোট গ্রহণ হবে। রায়ে জানাল কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান ও উত্তর ২৪ পরগনার জেলাশাসককে আস্থা ভোটের বিজ্ঞপ্তি জারি নির্দেশ দেওয়া হয়েছে। শান্তি বজায় রাখা ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থার করতে বলা হয়েছে জেলা পুলিশ সুপারকে। ভোট প্রক্রিয়া কীভাবে হচ্ছে, তা মুখবন্ধ খামে রিপোর্ট আকারে লিখে বৃহস্পতিবার আদালতে জমা দিতে জেলাশাসককে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

গত বৃহস্পতিবার আস্থা ভোটে ১৯-০ ব্যবধানে বিজেপিকে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করার দাবি জানিয়েছিল তৃণমূল। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। জয়ের ঘোষণার সাড়ে ৫ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা আস্থা ভোট খারিজ করে দেন। পুর আইন মেনে ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ ঠিক হবে বলে নির্দেশ দেন তিনি। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে তৃণমূল। কিন্তু আগের রায়ের কপি জমা না দেওয়ায় মামলা খারিজ করে দেয় বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওইদিন বিকেলেই মামলার কপি নিয়ে ফের ডিভশন বেঞ্চে শুনানির আবেদন করা হয়। আবেদন গ্রহণ করে সোমবার শুনানির নির্দেশ দেয় আদালত। এদিন শুনানির শেষে মঙ্গলবার আস্থাভোটের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন-পড়ুয়াদের শান্তি বজায় রাখার আবেদন উপাচার্যর

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...