Saturday, April 4, 2026

পরমাণু নিষেধাজ্ঞা মানব না, সাফ জানালেন ইরানের প্রেসিডেন্ট

Date:

Share post:

দেশের সরকারি পদে থাকা শীর্ষনেতা ও সেনাপ্রধান জেনারেল কাসিম সুলেইমানিকে বাগদাদের সরকারি সফরে যাওয়ার পথে অন্যায়ভাবে হত্যা করেছে আমেরিকা। এই অভিযোগে আমেরিকার বিরুদ্ধে বৈরিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চলেছে ইরান। সোমবার জেনারেল সুলেইমানির শেষযাত্রায় অংশ নেওয়ার আগে ইরানের সরকারি চ্যানেলে এক বিবৃতি দেন প্রেসিডেন্ট হাসান রউহানি। সেখানে ইরানের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এতদিন আমরা পরমাণু প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় সব নিষেধাজ্ঞা মেনে চলেছি। পরমাণু জ্বালানির বিশেষ প্রক্রিয়াকরণ করতে পারতাম না। দেশে কত পরিমাণে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউরেনিয়াম রাখা যাবে তার উপরেও শর্ত ছিল। কিন্তু জেনারেল সুলেইমানিকে আমেরিকা অন্যায়ভাবে হত্যা করার পর ইসলামিক রিপাবলিক অফ ইরান আর কোনও কড়াকড়ি মেনে চলতে বাধ্য নয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...