Friday, June 12, 2026

“কমিউনিস্টরা ফ্যাসিস্টদের মেরে চামড়া গুটিয়ে দেওয়ার জন্য বিখ্যাত”, দিলীপের মন্তব্যের পাল্টা শতরূপ

Date:

Share post:

“বামেদের এটাই পাওনা ছিল”। জেএনইউ-এ হামলার বিষয়ে এই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মন্তব্যের জবাব দিয়েছেন সিপিআইএম-এর যুব সংগঠনের ডিওয়াইএফআইয়ের নেতা শতরূপ ঘোষ। কটাক্ষ করে তিনি বলেন, যার গোয়ালে থাকার কথা, সে লোকসভায় আছে। এরপরেই সুর চড়িয়ে শতরূপের মন্তব্য“পৃথিবীর ইতিহাসে কমিউনিস্টরা মার খাওয়ার জন্য নয়, ফ্যাসিস্টদের মেরে চামড়া গুটিয়ে দেওয়ার জন্য বিখ্যাত”। জেএনইউ হস্টেল ও ক্যাম্পাসে হামলার ঘটনায় যখন এবিভিপি-র উপর অভিযোগের আঙুল তুলছে এসএফআই। তখন তা নিয়ে বাগযুদ্ধে জড়াল বাম-বিজেপি। ১৭টি বামপন্থী দল এবং সহযোগী দলের তরফে প্রেস বিবৃতি দিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...