Saturday, April 4, 2026

“দেশে ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক চলছে”, জেএনইউ-র ঘটনার প্রেক্ষিতে কটাক্ষ মমতার

Date:

Share post:

রবিবার, সন্ধেয় জেএনইউ হস্টেলে ঢুকে পড়ুয়াদের মারধরের ঘটনার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলার সমালোচনা করে, সোমবারই সেখানে তৃণমূলের প্রতিনিধিদল পাঠিয়েছেন তিনি। এদিন, গঙ্গাসাগর সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার নিন্দায় সরব হন মমতা। তিনি বলেন, “দেশে ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক চলছে”। তাঁর মতে, এভাবেই গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে বিজেপি সরকার। পড়ুয়া ও শিক্ষাকর্মীদের উপর হামলার ঘটনা গণতন্ত্রের লজ্জা বলেও মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর মতে, বিজেপি সরকারের বিরুদ্ধে কেউ সরব হলেই তাঁকে দেশ-বিরোধী আখ্যা দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন মমতা।

আরও পড়ুন-কড়া পাহারা গেটে, তাহলে কোন পথে জেএনইউ হস্টেলে ঢুকল বহিরাগতরা?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...