Wednesday, June 24, 2026

জেএনইউ-তে হামলার ঘটনার দায় স্বীকার

Date:

Share post:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেলে হামলার ঘটনায় এবিভিপি-কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল আক্রান্তরা। যদিও সেই সময় অভিযোগ অস্বীকার করে বিজেপির ছাত্র সংগঠন। কিন্তু মঙ্গলবার হিন্দু রক্ষা দল নামে এক সংগঠন ওই হামলার দায় স্বীকার করে। শুধু তাই নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ও যদি জেএনইউ-এর মতো “দেশবিরোধী কার্যকলাপ হয়” তবে সেখানেও হামলা চালানো হবে বলে সংগঠনের তরফে হুমকি দেওয়া হয়েছে।

হিন্দু রক্ষা দলের নেতা ভূপেন্দ্র তোমর ওরফে পিঙ্কি চৌধুরি মঙ্গলবার, নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, “জেএনইউ জাতীয়তাবিরোধী ও হিন্দুবিরোধী কার্যকলাপের আখড়া। সেটা কমিউনিস্টদের ঘাঁটি। আমরা তাদের সহ্য করব না”। ১ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওতে ভূপেন্দ্র তোমর বামপন্থীদের সম্পর্কে নিজের ক্ষোভ উগড়ে দেন। এরপরেই তিনি দাবি করেন, সেদিন জেএনইউ-তে হামলা চালায় তাঁদের কর্মীরা। এবিষয়ে অন্য কোনও দলের প্রতিক্রিয়া মেলেনি। তবে, বারবার আক্রান্ত ছাত্রছাত্রীরা যে, বহিরাগত বিজেপি শাখা সংগঠনের হামলার অভিযোগ করছিলেন, সেই দাবিই এই ভিডিও-তে প্রতিষ্ঠিত হল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-আহত ঐশী সহ ১৯ জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...