Wednesday, June 24, 2026

আহত ঐশী সহ ১৯ জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের

Date:

Share post:

ছাত্র সংসদের সভানেত্রী আহত ঐশী ঘোষকেই কাঠগড়ায় তুলল দিল্লি পুলিশ। রবিবার, জেএনইউ-এর সবরমতী হস্টেলে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন ঐশী। সেই এসএফআই নেত্রী সহ ১৯ জনের বিরুদ্ধেই মঙ্গলবার মামলা দায়ের করল দিল্লি পুলিশ। অভিযোগ, ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে ভাঙচুর করেছিলেন তাঁরা। ৫ জানুয়ারি সন্ধেয় লাঠি, রড় নিয়ে বিশ্ববিদ্যালয় ও হস্টেলে হামলা চালায় কমপক্ষে ৫০ জন দুষ্কৃতী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ফি কমানোর যে আন্দোলন চলছে, তার জেরেই সার্ভার রুমের ক্ষতি করা হয়েছে। সার্ভার রুমে ভাঙচুরের জেরেই সবরমতী হস্টেলে হামলা হয়েছে। এছাড়াও ৩ ও ৪ জানুয়ারি জেএনইউয়ের ছাত্রদের বিরুদ্ধে দু’টি এফআইআর করা হয়, যার দ্বিতীয়টিতে ঐশী ঘোষের নাম রয়েছে।

আরও পড়ুন-আবহাওয়ার বদলই মারাত্মক সঙ্কট ডেকে এনেছে অস্ট্রেলিয়ায়

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...