Friday, June 12, 2026

নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দিন ঘোষণা

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডের ফাঁসির সাজা বহাল রাখল পাটিয়ালা হাউজ কোর্ট। ২২ জানুয়ারি সকাল ৭টায় ৪ দোষীর ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত। আগেই দোষীদের প্রাণদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও সাজা মকুবের আর্জি জানায় এক দোষী। সেই আবেদনও খারিজ হয়ে যায়। এদিকে, আদালতে দ্রুত ফাঁসির সাজা কার্যকর করার আবেদন জানান নির্ভয়ার বাবা-মা। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার, এই রায় দেওয়া হয়েছে। পাটিয়ালা হাউজ কোর্টের রায়ের খুশি নির্ভয়ার মা আশা দেবী। আদালতের দীর্ঘসূত্রিতা নিয়ে একসময় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বলেছিলেন, “আমার মেয়ে এত বছর আগে মারা গিয়েছে, আর আমরা প্রতিদিন আদালতের দরজায় সুবিচার চেয়ে মরছি”।
তবে, পাটিয়ালা হাউজ কোর্ট দোষীদের বিকল্প আইনি ব্যবস্থা করার জন্য ১৪দিন সময় দিয়েছে। এর মধ্যে যদি আইনের ফাঁক গলে নির্ভয়াকাণ্ডের ৪ দোষী বেরিয়ে যেতে না পারে, তাহলে ২২ তারিখ সকাল ৭টাতেই তাদের ফাঁসি কার্যকর হবে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...