Friday, May 22, 2026

‘ট্রাম্প, তোমার শেষের দিনের কাউন্ট ডাউন শুরু!’

Date:

Share post:

এই না হলে বাপ কা বেটি! পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পকে আঙুল তুলে হুমকি দিয়ে বললেন, ‘ পাগল ট্রাম্প তুমি ভেবো না বাবার মৃত্যুতে সব শেষ হয়ে গেল। আমেরিকা আর ইজরায়েল জেনে রাখ, বাবার মৃত্যু আরও বেশি করে গোটা বিশ্বের মানবিকতাকে জাগ্রত করবে। এখন থেকে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনার স্ত্রী আর সন্তানরা তাদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কা নিয়ে প্রতিদিন ঘুমোতে যাবে, সঙ্গে ট্রাম্প তোমারও কাউন্ট ডাউন শুরু।’

মার্কিন ড্রোনে নিহত ইরানের কমান্ডার কাসেম সোলেমানির কন্যা জেইনার এই ভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। গতকালই কয়েক লক্ষ মানুষের শোক মিছিলে শেষকৃত্য হয় কাসেম সোলেমানির। ছবি, পোস্টার, ব্যানার, চোখের জল, স্লোগানে আওয়াজ উঠেছিল “ধ্বংস হবে আমেরিকা, নিপাত যাক ইজরায়েল। আমার ভাইকে যারা মেরেছে, হত্যা করব তাদের। তোমাদের অন্ধকার দিন ঘনিয়ে আসছে।”

জেইনাব বলেন, ট্রাম্পের লক্ষ্য ছিল ইরাক-ইরানের মধ্যে বিভেদ তৈরি করা। কিন্তু বাবার মৃত্যুর পর সারা পৃথিবী দেখেছে দুই দেশ কীভাবে তার বীরদের শ্রদ্ধা জানিয়েছে। ভাগ করতে গিয়ে বন্ধন আরও দৃঢ় করেছে।

কাসেমের শেষযাত্রা ইরানের সরকারি টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। সেই টিভিতেই সরকারিভাবে ঘোষণা করা হয়, ট্রাম্পকে যিনি খুন করবেন, তাঁকে ইরানের ৮কোটি মানুষ প্রত্যেকে এক ডলার করে দেবে। অর্থাৎ ৮কোটি ডলার। সোলেমানির শেষযাত্রায় মহিলারা রাস্তায় নামেন। অনেকের কোলে ছিল শিশু। তাঁর একান্ত ঘনিষ্ঠ কম্যান্ডার সোলেমানির জন্য প্রার্থনা করতে করতে কান্নায় ভেঙে পড়েন শীর্ষনেতা আয়াতোল্লা আলি খোমেইনি। সেখানেই তাঁর ঘোষণা, আমরা আর পরমাণু নিষেধাজ্ঞা মানব না।

আরও পড়ুন-নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দিন ঘোষণা

Related articles

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...