Sunday, May 10, 2026

করণের ক্যারিশমা, একসঙ্গে হৃত্বিক – রণবীর- জুনিয়র NTR – আলিয়া! বলিউডে চমক

Date:

Share post:

এক টেবিলে চার সুপারস্টার, সঙ্গে এক পরিচালক। বলিউডের বাম্পার চমক হাই প্রোফাইল নৈশভোজে। একসঙ্গে হৃত্বিক – রণবীর- জুনিয়র NTR – আলিয়ার সঙ্গে করণ জোহরকে (Hrithik Roshan, Ranbir Kapoor, Junior NTR, Alia Bhatt and Karan Johar) দেখে জল্পনা শুরু হয়ে গেছে বি-টাউনে। বলিপাড়ার সূত্রের খবর, বহুদিন ধরেই নাকি রণবীর ও আলিয়াকে (Ranbir Kapoor & Alia Bhatt) নিয়ে একটা ছবি করতে চান করণ। সেই ছবিতে হৃতিককে এনে আবার দর্শকদের সারপ্রাইজও দিতে চান। আর দক্ষিণের সিনেমার (South Indian Movie) প্রতি পরিচালকের ভালোবাসার কথা কারো অজানা নয়। তাই রবিবার রাতে যখন মুম্বইয়ের এক রেস্তোরাঁয় এক টেবিলে হৃতিক রোশন, তাঁর প্রেমিকা সাবা আজাদ (Saba Azad) , রণবীর কাপুর, আলিয়া ভাট, জুনিয়ার এনটিআর আর তাঁর স্ত্রীর সঙ্গে খোশগল্পে মশগুল পরিচালক করণ জোহর (Karan Johar) তখন থেকেই মাল্টিস্টারকাস্ট সিনেমার আঁচ পাচ্ছে বলিউড।

করণ জোহর আপাতত ব্যস্ত তাঁর ‘সঙ্গম’ (Sangam) নিয়ে। এখানেও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে দর্শকের জন্য। অতীত আর বর্তমানকে রিল লাইফের প্রেমের ফাঁদে ফেলতে চাইছেন পরিচালক। তাই এই সিনেমায় দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর আর বর্তমান স্বামী রণবীর সিং নায়িকার সঙ্গেই অভিনয় করবেন। ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই করণের আগামী ছবি তৈরি হবে। কিন্তু রবিবারের ডিনার টেবিল আরও এক সিনেমার সম্ভাবনা উস্কে দিয়েছে। যদিও এই নিয়ে মুখে কুলুপ সব অভিনেতার।

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...