Thursday, June 11, 2026

পুলিশকে আরও সংযত থাকার বার্তা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

জেএনইউ কাণ্ড নিয়ে সারা দেশের পাশাপাশি এশহরেও পড়ুয়ারা প্রতিবাদে পথে নেমেছেন। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ঘটনার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে পথে নেমেছেন। পড়ুয়া, সিপিএম ও বিজেপি-তিন মিছিল ঘিরে সোমবারই ধুন্ধুমার হয়ে উঠেছিল যাদবপুরের সুলেখা মোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন বলেও অভিযোগ।মঙ্গলবার ঘটনার নিন্দা প্রকাশ করে পুলিশকে আরও সংযত থাকার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরে পুলিশও ঘটনার দুঃখপ্রকাশ করে।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকুক এটা সরকার চায় না। তিনি বলেন, গতকালই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। পুলিশকে অনেক বেশি সংযত থাকতে হবে। এখনও ধৈর্য আছে, কিন্তু এরকম চললে ভেবে দেখতে হবে। পুলিশ যেভাবে শান্ত থাকতে বলেছেন তা কোথাও দেখিনি । গতকাল যা হয়েছে তা সমর্থনযোগ্য নয়। পড়ুয়াদের ওপর পুলিশি হস্তক্ষেপ ঠিক নয়। পুলিশকে সংযত থাকার নির্দেশ দিয়েছেন সিপি।
এরই পাশাপাশি, রাজ্যপাল জগদীপ ধনকড় একাধিকবার যে সুরে কথা বলেছেন তাতে শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে বই কমেনি। বৃহস্পতিবার বামেরা এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা বনধকে সমর্থন করি না।তিনি অভিযোগ করে বলেন, রাজ্যপাল কোনও রাজনৈতিক নেতা নন।বরং প্রশ্ন তোলেন, বিজেপি শাসিত রাজ্যে কোথাও কেউ গ্রেফতার হয়েছে । রাজ্যপাল এরকম করলে সুসম্পর্ক থাকবে না ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...