Thursday, February 19, 2026

ভোল বদল, মিথ্যা বিবৃতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাধিকারভঙ্গের নোটিশ ধরাতে চিঠি সাংসদের

Date:

Share post:

আন্দোলনের ধাক্কা তো ছিলই, এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জোর ধাক্কা দিলেন কেরলের সিপিআইয়ের রাজ্যসভার সাংসদ বিনয় বিসওয়াম। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ বা প্রিভিলেজ নোটিশ পাঠালেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে। বিষয় সেই এনআরসি।

সাংসদ বিসওয়ামের অভিযোগ, ‘২০১৯ সালের ২০নভেম্বর রাজ্যসভার এক সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সভাকে জানিয়েছিলেন, দেশ জুড়ে যখন এনআরসি লাগু হবে, তখন নতুন করে অসমেও এনআরসি লাগু হবে। এরপর দেশ জুড়ে কীভাবে তা চালু হবে, সে কথাও সংসদকে জানান। তিনি একই কথার পুনরাবৃত্তি করেন ২০১৯-এর ৯ডিসেম্বর। তবে এবার লোকসভায়। শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী এই একই বিবৃতি কম করে ৯বার সংসদ এবং জনসভায় রাখেন।

২০১৯-এর ২২ডিসেম্বর প্রধানমন্ত্রী প্রকাশ্য সভায় বলেন, দেশ জুড়ে এনআরসি লাগু করার ব্যাপারে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। প্রধানমন্ত্রীর এই ভাষণের পরেই অমিত শাহ নিজের অবস্থান বদলে ফেলেন। প্রধানমন্ত্রীর বিবৃতির দু’দিন পর ২৪ডিসেম্বর এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে কোনও আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীই সঠিক। এন আরসি নিয়ে ক্যাবিনেট বা সংসদ, কোথাও আলোচনা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বয়ান বদল শুধু যে দেশের মানুষকে আশঙ্কা ও সঙ্কটের মধ্যে ফেলেছে তাই নয়, তাঁরা ইতিমধ্যেই এনআরসি লাগু করা আশঙ্কায় গভীর উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরণের স্ববিরোধী মন্তব্য যে শুধু বিশ্বাসভঙ্গের চরম উদাহরণ তাই নয়, তিনি সংসদ এবং দেশের মানুষকে ভুল পথে চালিত করছেন। এই বিশ্বাসভঙ্গ আসলে দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দেশের মানুষের নিরাপত্তাই এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তাঁর এই ভুল বিবৃতির কারণে আইনের বিরোধিতায় নেমে আজ পর্যন্ত ২০জনের মৃত্যু হয়েছে।

এই ভোল বদল এবং মিথ্যা বিবৃতির কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কেন বিশ্বাসভঙ্গের নোটিশ আনা হবে না? আমার আশা আপনি এ নিয়ে যথাযথ পদক্ষেপ করবেন এবং সংসদে যথাযথ ভূমিকা নেবেন।’

দেখার বিষয় রাজ্যসভা এই নোটিশ নিয়ে আদৌ কোনও পদক্ষেপ করে না কি সংখ্যার জেরে বৈতরণী পেরোয়।

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...