Sunday, June 28, 2026

চারদিনের টেস্টের প্রস্তাবে জলঘোলা চলছে

Date:

Share post:

চারদিনের টেস্টের প্রস্তাব দিয়েছিল আইসিসি। যদিও সরকারিভাবে নয়। কিন্তু এ নিয়ে তরজা তুঙ্গে। অধিকাংশ খেলোয়াড়রা বিরুদ্ধে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, শ্রীলঙ্কার অনেক ক্রিকেটারই মুখ খুলে তাঁদের বিরোধিতার কথা প্রকাশ্যে জানিয়েছেন। পাকিস্তানের প্রাক্তন স্পিড স্টার শোয়েব আখতার এ ব্যাপারে সৌরভের হস্তক্ষেপ চেয়ে বলেছেন, এখনই এই উদ্যোগ বন্ধ করা দরকার। নইলে টেস্টের সর্বনাশ হবে। প্রাক্তনদের অনেকে এটা ষড়যন্ত্র হিসাবে দেখছেন।

সৌরভ অবশ্য এখনই মুখ খুলতে নারাজ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এ নিয়ে আলোচনায় বসতে চাইলেও সৌরভ এ নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়াতে চাননি। তিনি জানান, এত দ্রুত এ নিয়ে কিছু বলা ঠিক হবে না। শোয়েবের ধারণা, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট যদি এর বিরোধিতা করে, তাহলে আইসিসির সাহস হবে না এ নিয়ে পদক্ষেপ করার। আসলে আইসিসিও বিষয়টি বাজারে ছেড়ে দিয়ে ক্রিকেট খেলিয়ে দেশগুলির মানসিকতা বুঝতে চাইছে বলে গাভাসকারের মতো কিছু প্রবীন প্রাক্তনীদের ধারণা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...