Tuesday, April 7, 2026

মার্কিন সেনাবাহিনী একটা জঙ্গি গোষ্ঠী, প্রস্তাব পাশ ইরানের সংসদে

Date:

Share post:

দেশের অন্যতম শীর্ষ নেতা তথা কুদস বাহিনীর প্রধান কাসিম সুলেইমানি হত্যার পর শোকে, ক্রোধে ফুঁসছে গোটা ইরান। দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে সমস্বরে প্রতিশোধের দাবিতে সোচ্চার দেশের আমজনতা। ইরানে মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম ঘোষণা হয়েছে আট কোটি মার্কিন ডলার। দেশজুড়ে একটাই আওয়াজ, আমেরিকার উপর চরম বদলা নিতে হবে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে এক নজিরবিহীন প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ করেছে ইরানের সংসদ। প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী ও পেন্টাগনের কর্তারা এক বিপজ্জনক সন্ত্রাসবাদী গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীর হাতেই শহিদ হয়েছেন সুলেইমানি। জীবিত সুলেইমানির চেয়েও মৃত সুলেইমানি যে আরও বেশি ভয়ঙ্কর, এবার তা বুঝবে আমেরিকা, ইজরায়েল। এবার থেকে আর কোনও পরমাণু পরীক্ষা সংক্রান্ত নিষেধাজ্ঞাও মানা হবে না। ইরানের চোখে আমেরিকা তাদের শীর্ষ নেতার হত্যাকারী অপরাধী। ইরানের সংসদ একইসঙ্গে সুলেইমানির দায়িত্বে থাকা কুদস বাহিনীর জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে।

এদিকে মঙ্গলবার ইরানের কেরমান শহরে কাসিম সুলেইমানিকে সমাহিত করা হয়। এটি সুলেইমানির জন্মস্থান। শেষ মুহূর্তে প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন কয়েক লাখ মানুষ। ফলে গোটা শহর জনসমুদ্রে অবরুদ্ধ হয়ে পড়ে। প্রবল ভিড়ের চাপে 50 জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা 200 ছাড়িয়েছে।

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...