Saturday, April 11, 2026

বাম-কংগ্রেসের ডাকা ধর্মঘট, তৈরি রাজ্য প্রশাসনও

Date:

Share post:

এনআরসি, সিএএ-র বিরোধিতার পাশাপাশি আর্থিক মন্দা, কর্মসংস্থানের দাবি, রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধের প্রতিবাদের বুধবার দেশ জুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এ রাজ্যে বাম-কংগ্রেস সহ ২০টি দল ধর্মঘটকে সমর্থন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুভিত্তিক সমর্থন জানালেও ধর্মঘটকে সমর্থন করেননি। রাজ্যে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ধর্মঘট আটকাতে কেন্দ্র বা রাজ্য সরকার যদি বল প্রয়োগ করে, তবে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বামেরা। ধর্মঘট ঘিরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিবহন স্বাভাবিক রাখতে অতিরিক্ত সরকারি বাস চালানো হবে বলে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে। বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি ও ক্যাব পরিষেবাও সচল রাখতেও বৈঠক করেছে পরিবহন দফতর। ফেরি পরিষেবাও স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। পরিবহন সচল রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবারের ধর্মঘটে সব চেয়ে বেশি প্রভাব পড়তে পারে ট্রেন চলাচলে। পরিষেবা স্বাভাবিক রাখতে ধর্মঘটের দিন কোনও রকমের ছুটির আবেদন মঞ্জুর করা হবে না বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল মন্ত্রক। ছুটি নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই নিয়ে কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুন-‘অ্যাম্বুল্যান্স অন্য দিক দিয়ে নিয়ে যান’, সভামঞ্চ থেকে নির্দেশ দিলীপ ঘোষের

Related articles

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...