Thursday, June 11, 2026

JNU ঘটনার প্রতিবাদে ছাত্রদের ডাকা নাগরিক মিছিলে বিশিষ্টরা

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ABVP আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা হামলার প্রতিবাদে এবার ছাত্র সমাজের সঙ্গে শহরের বুকে নাগরিক মিছিল। মঙ্গলবার বিকেলে কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়েছে মিছিল। শেষ হয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে গিয়ে।

অরাজনৈতিক এই মিছিলে যোগ দিয়ে ছিলেন, পরিচালক তরুণ মজুমদার, সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত, রূপঙ্কর, পরিচালক অনীক দত্ত, নাট্যকার কৌশিক সেন, অভিনেতা ঋদ্ধি সেনের মতো একাধিক বিশিষ্টরা। মিছিলে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও।

বামপন্থী নেতারারাও এই মিছিলে পা মিলিয়েছেন। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, সিপিএম নেতা মহম্মদ সেলিম, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য প্রমুখ।

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...