Thursday, June 11, 2026

‘হিটলার, আপনি কি ‌লোক কল্যাণ মার্গে আছেন?‌’ নাম না করে মোদিকে ট্যুইট কংগ্রেসের

Date:

Share post:

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই এবার তোপ দেগেছে কংগ্রেস৷

মঙ্গলবার আমেদাবাদে JNU-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছু পড়ুয়া। তাঁদের ওপরে চড়াও হয় ABVP-র গুন্ডাবাহিনী। এই ঘটনার প্রতিবাদেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মোদিকেই ‘হিটলার’ বলে একাধিক টুইট করেছে কংগ্রেস৷ তার মধ্যে একটি টুইটে লেখা হয়েছে, ‘হিটলার, আপনি কি ‌লোক কল্যাণ মার্গে আছেন?‌’‌

আরও একটি টুইটে লেখা হয়, “হিটলার এবং নাৎসিদের আদর্শ মেনে RSS চলে৷ এখন আর কোনও সন্দেহই নেই, মোদি সরকার RSS–এর আদর্শ মেনে সঙ্ঘের ইচ্ছে পূরণ করছে। বিজেপির কার্যকলাপ, প্রচার এবং ক্ষমতা দেখানোর ধরণ, সবটাই জার্মানির হিটলার-রাজকেই মনে করায়। তাই এই মুহূর্তে গান্ধীজির অহিংসবাদই আমাদের রক্ষা করতে পারে। হিটলার যেভাবে জার্মানিতে নাগরিকত্ব বিধি এনে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, ঠিক সেই একই কেন্দ্রের মোদি সরকারও কোটি কোটি মানুষকে দেশছাড়া, গণহত্যা করতে চাইছে।’”

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...