Thursday, June 18, 2026

‘হয়তো তুমি ট্রোলড হবে, কিন্তু ইতিহাস তোমায় মনে রাখবে দীপিকা’, ট্যুইট কানহাইয়ার

Date:

Share post:

মঙ্গলবার রাত৷

JNU-র সবরমতী টি-স্টলের সামনে তখন বক্তব্য রাখছেন কানহাইয়া কুমার৷ মুগ্ধ করা বক্তব্য আর তাঁরই ব্র্যাণ্ডেড আজাদি’ স্লোগানে তখন সর্বভারতীয় মিডিয়ার সব আলো একাই টেনে নিয়েছেন কানহাইয়া৷

ততক্ষণে ক্যাম্পাসে পৌঁছে গিয়েছেন দীপিকা পাড়ুকোন৷ খবরটি ছড়িয়ে পড়া মাত্রই দেশ জুড়ে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক৷ মুহূর্তেই সে খবর পৌঁছে গেলো পাশে দাঁড়ানো দীপিকার সহকারির ফোনে৷ তিনি কিছু বললেনও দীপিকার কানে৷

কিন্তু দীপিকা দাঁড়িয়েই রইলেন পড়ুয়াদের পাশে, পড়ুয়াদের মাঝে৷ চুপটি করে, মাথা নিচু করে। একমনে শুনছেন কানহাইয়া’র বক্তব্য৷ এই মুহূর্তে দেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা কানহাইয়া’র গোটা বক্তব্যই দীপিকা শুনলেন৷ এর পর দেখা করলেন মাথায়-হাতে ব্যাণ্ডজ জড়ানো JNU ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের সঙ্গেও৷ কথাও হলো দু’জনের মধ্যে৷ কানহাইয়া’র সামনে দলে দলে JNU-পড়ুয়া বাহিনি৷ প্রাক্তনীও তাদের সঙ্গে কথা বলেই চলেছেন৷ দেখতে পেলেন না দীপিকাকে৷ তখনও কানহাইয়া জানেন না এদিন তাঁর শ্রোতাদের মধ্যেই দাঁড়িয়ে ছিলেন দীপিকা পাড়ুকোনও৷
পরে কানহাইয়া সেকথা সংবাদ সংস্থাকেও জানিয়েছেন, “উনি এসেছিলেন? আমি দেখতে পাইনি, আমার সঙ্গে কোনওরকম কথাও হয়নি !”

ওদিকে দীপিকার JNU- যাওয়া নিয়ে একদিকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়, অন্যদিকে মোটেই খুশি নন দেশের গেরুয়া শিবির৷ উল্টে ওই শিবিরের কেউ কেউ দীপিকার আসন্ন ছবি ‘ছপ্পক’ বয়কটের ডাকও দিয়েছেন৷ দীপিকার JNU যাওয়া নিয়ে বিভক্ত হয়েছে বলিউডও ।

বেশ খুশি হয়েছেন কানহাইয়াও৷ পরে ট্যুইট করে দীপিকা পাড়ুকোনকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি৷ ট্যুইটারে কানহাইয়া লিখলেন, “পড়ুয়াদের পাশে থাকার জন্য ধন্যবাদ৷ JNU-তে আসার জন্য হয়তো তুমি ট্রোলড হবে, অসম্মানিত হবে, তবে ইতিহাস তোমায় মনে রাখবে, তোমার সাহস আর তোমার বিচক্ষণতার জন্য।”

 

Related articles

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather...

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...