Monday, March 23, 2026

সুজাপুরের ভিডিও ঘিরে নয়া বিতর্ক

Date:

Share post:

ধর্মঘটেকে কেন্দ্র করে মালদহের সুজাপুরে উত্তেজনার ঘটনায় নতুন মোড়। ধর্মঘটীরা নয়, ভাঙচুর চালিয়েছে পুলিশই- অভিযোগ বাম-কংগ্রেসের। ধর্মঘট নিয়ে করা সাংবাদিক বৈঠকে একটি ভিডিও ফুটেজের ভিত্তিতে এই অভিযোগ করেছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। রাজ্যের পুলিশকে উত্তর প্রদেশের পুলিশের সঙ্গে তুলনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তবে এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি “এখন বিশ্ব বাংলা সংবাদ”। এ বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে তা নিন্দনীয়। মালদার পুলিশ সুপার আলোক রাজোরিয়া সাংবাদিকদের জানান, একটি ভিডিও ফুটেজ তিনি পেয়েছেন। সেটি তদন্ত করে দেখা হচ্ছে। যদি এই ঘটনার সঙ্গে কোনও পুলিশকর্মী জড়িত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

ধর্মঘটকে কেন্দ্র করে দুপুর থেকেই উত্তেজনা ছড়ায় সুজাপুরে। পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠে ধর্মঘটীদের বিরুদ্ধে। আন্দোলন থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং শূন্যে গুলি চালায়। তবে ধর্মঘটীদের তরফ থেকে পুলিশের বিরুদ্ধেই উত্তেজনা ছড়ানোর অভিযোগ করা হয়েছে।

দেখুন সেই ভিডিও…

আরও পড়ুন-CAA বিরোধী বিক্ষোভের জেরে অসম সফর বাতিল প্রধানমন্ত্রী মোদির

Related articles

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...