Thursday, May 28, 2026

CAA বিরোধী বিক্ষোভের জেরে অসম সফর বাতিল প্রধানমন্ত্রী মোদির

Date:

Share post:

CAA- এর প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভের জেরে অসম সফর বাতিল করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী শুক্রবার গুয়াহাটিতে ‘খেল ইন্ডিয়া’র উদ্বোধন করার কথা ছিলো প্রধানমন্ত্রীর৷
CAA বিরোধী আন্দোলনকে এতদিন সেভাবে ‘পাত্তা’ না দিলেও এবার প্রধানমন্ত্রী নিজেই সেই আন্দোলনের ‘শিকার’ হলেন৷
জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি প্রধানমন্ত্রীর দফতরে একাধিক রিপোর্টে জানায়, এই মুহূর্তে অসমের পরিস্থিতি ঠিক নয় । এই রিপোর্টের ভিত্তিতেই নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে৷ CAA-বিরোধী আন্দোলনরত অসমের একাধিক সংগঠন হুমকি দিয়েছিলো, মোদি অসমে পা রাখলে বিক্ষোভের মুখে পড়তে হবে৷ কোনও অবস্থাতেই প্রধানমন্ত্রী র অসম-সফর মানা হবেনা৷

লোকসভায় এবং রাজ্যসভায় CAA পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভের আগুন জ্বলে অসম-সহ উত্তর-পূর্ব ভারতে৷ রাস্তায় নামেন সাধারণ মানুষ। অসমে প্রায় ছ’জনের মৃত্যু হয় হিংসায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় দশম শ্রেণির এক ছাত্রের। বিষয়টি আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করে। ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা-সহ একাধিক দেশ পর্যটকদের অসম ও উত্তর-পূর্ব ভারতে যাওয়ার ক্ষেত্রে অ্যাডভাইজরি জারি করে। তাতে ব্যাপক ক্ষতি হয়েছে পর্যটন শিল্পে।

আরও পড়ুন-ধর্মঘট থেকে মুখ ফেরালেন সরকারি কর্মীরা, দফতরগুলিতে উপস্থিতির হার ৯৫ শতাংশ

Related articles

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...

সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই...

আগেই বদলেছিলেন বাসা, এবার আইনি বিচ্ছেদের পথে স্বরূপ-জুঁই

একদিকে যখন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে টালমাটাল টালিগঞ্জের স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সিনেমাপাড়ার পদ, তখন তাঁর ব্যক্তিগত...

রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুটে যান চলাচলের নির্দেশ 

আগামী রবিবার ফের আট ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে...