Monday, March 23, 2026

ট্রেনে জন্মানো সদ্যোজাতের পাশে রেল

Date:

Share post:

ট্রেনের মধ্যে জন্ম নেওয়া সদ্যোজাত ও তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করল রেল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট স্টেশনে। অসমের গুয়াহাটি থেকে হামসফর এক্সপ্রেসে বেঙ্গালুরু যাচ্ছিলেন এক দম্পতি। বুধবার, ভোর সাড়ে তিনটে নাগাদ চলন্ত ট্রেনে এক পুত্রসন্তানের জন্ম দেন ওই মহিলা। সেই খবর রেল দফতরে পৌঁছলে, রামপুরহাট স্টেশনে ট্রেনেই প্রসূতি ও তাঁর সদ্যোজাত সন্তানের চিকিৎসা করা হয় । তবে, মহিলার শারীরিক সমস্যা থাকায় রেলের উদ্যোগে তাদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রেলের এই সহযোগিতায় আপ্লুত ওই দম্পতি।

আরও পড়ুন-রাস্তা আটকে দেদার ক্রিকেট-ব্যাডমিন্টন, বাসের ছাদে নাচানাচি! সৌজন্যে যাদবপুরের অতিবামেরা

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...