Thursday, June 18, 2026

রাস্তা আটকে দেদার ক্রিকেট-ব্যাডমিন্টন, বাসের ছাদে নাচানাচি! সৌজন্যে যাদবপুরের অতিবামেরা

Date:

Share post:

বুধবার বাম ও কংগ্রেসের বিভিন্ন গণসংগঠনের পাশাপাশি দেশজুড়ে ছাত্র ধর্মঘট পালন করছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ব্যতিক্রমী নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ও।

এদিন সকাল থেকেই যাদবপুরের এসএফআই ইউনিট বিশ্ববিদ্যালয় ৪ নম্বর গেটের সামনে ধর্মঘট পালন করে। কেন্দ্র সরকার ও বিজেপির বিরুদ্ধে তারা পিকেটিংও করে। যদিও পথচলতি সাধারণ মানুষ ও যানবাহনের বিশেষ অসুবিধা করেনি এসএফআই সংগঠনের পড়ুয়ারা।

কিন্তু একটু বেলা বাড়তেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতি বাম ও নকশালপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে জোর করে পথ আটকে সাধারণ মানুষের সমস্যা তৈরী করার অভিযোগ উঠল।

অভিযোগ, যাদবপুরের এই সংগঠনের ছাত্রছাত্রীরা যাত্রী ভর্তি বাসের ছাদে উঠে লাফালাফি ও নাচানাচি করে। বেশ কিছুক্ষণ ব্যাপক যানজট তৈরি হয় তাদের জন্য। সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষও।

শুধু তাই নয়, এরা রাস্তা আটকে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলায় মেতে ওঠে। যেখানে দর্শকের ভূমিকায় ছিলেন, আটকে থাকা সাধারণ মানুষ এবং বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

আরও পড়ুন-‘ধর্মগুরুরা আইনের উর্ধ্বে নয়’, টাকা নয়ছয়ের অভিযোগে আদালতের ধমক মোদির সদগুরুকে

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...