Saturday, April 4, 2026

পার্ক সার্কাস ময়দানকে হাজার যোজন দূরের শাহিনবাগ বানালেন ওনারা

Date:

Share post:

কলকাতাতেই দিল্লির শাহিনবাগ৷

প্রবল ঠাণ্ডা উপেক্ষা করেই পাশাপাশি বসে একদল মহিলা৷ ৭০ থেকে ১৭, সব বয়সের মহিলাদেরই দেখা গিয়েছে৷ এনারা কোনও রাজনৈতিক দলের সদস্য নন। এমনকী, মঙ্গলবার দুপুরের আগে এনারা হয়তো একে অপরকে চিনতেনও না৷ একেবারেই সাধারণ এই গৃহবধূরা কোনওদিন ভাবেননি এভাবে তাঁরা পর্দার বিইরে এসে পার্ক সার্কাস ময়দানে বসে এমন ভাবে আন্দোলন করবেন।

৭০ অতিক্রম করা নাজো বেগম, সুব্বুই আজিজ ও নুরজাহান জুনাইদ। তাঁদের পাশে একবছরের শিশু ও শাশুড়ি ফিরদৌসিকে সঙ্গে নিয়ে বসে নিলোফার সাদিক।
ওই তিন বৃদ্ধার বলিষ্ঠতা লজ্জা দেবে এই প্রজন্মকে৷ বললেন, “আজও যদি পথে না নামি, তবে আর কবে নামবো?’ ওদিকে নিজের এক বছরের ছেলেকে দেখিয়ে মা নিলোফার বোঝালেন, “এটা আমাদের অস্তিত্বের লড়াই। ছোট বলে তো ওদের বাইরে রাখা যাবে না। বিপদ এলে তো ছোটদেরও ছাড় দেবে না। তাই ওদেরও থাকতে হবে।”

আপাতত গোটা দেশ যে ইস্যুতে উত্তাল, সেই CAA- NRC-র প্রতিবাদেই মঙ্গলবার পার্ক সার্কাস ময়দানে অপরিচিত ‘সাধারণ’ গৃহবধূদের মিলিয়ে এক করে দিয়েছে৷ দিল্লির শাহিনবাগ-ই যেন এদিন উঠে এসেছে পার্ক সার্কাসে৷ দেশজোড়া প্রতিবাদে শুধুই যে সামিল হয়েছেন তা নয়, সারা রাত বসে বসেই ধরনা দেওয়ার জন্য যেন তৈরি হয়েই তাঁরা পার্ক সার্কাস ময়দানে এসেছিলেন৷ এ দিন এক হয়েছিলেন প্রায় ৭০-৭৫ জন মুসলিম গৃহবধূ। ঘরের চৌহদ্দির মধ্যেই চিরকাল কটাতেই যারা অভ্যস্ত, সেই মুসলিম রমনীরাই “আর সময় নষ্ট করতে রাজি নন”৷ তাঁদের কথা, “নিজেদের ‘ভারতীয়’ পরিচয়ে কোনও মতেই দাগ লাগাতে দিতে আমরা রাজি নই৷”

এই কর্মসূচির কোনও পরিকল্পনা বা প্রচার ছিলো না। মঙ্গলবার দুপুর থেকে মুখে মুখেই রটেছিলো গুরুত্বপূর্ণ কারনে পার্ক সার্কাস ময়দানে এই জমায়েতের কথা৷ বিপুল উৎসাহে পার্ক সার্কাসে সমবেত হলেন মুসলিম গৃহবধূরা। কারও হাতে জাতীয় পতাকা, কেউ হাতে লেখা পোস্টার নিয়ে। মুখে স্লোগান। কেউ এসেছেন নাতনির হাত ধরে শ্লথ পায়ে, কেউ এসেছেন কোলের শিশুকে কোলে নিয়েই। এসেছেন প্রতিবাদ জানাতে। CAA- NRC – NPR-এর বিরুদ্ধে প্রতিবাদ৷ কলেজ স্ট্রিট, তালতলা, তোপসিয়া, তিলজলা, খিদিরপুর, পার্ক সার্কাস, শহরের বিভিন্ন অঞ্চল থেকে একে একে পৌঁছে যান তাঁরা৷
বেনজির এই জমায়েতের মূল উদ্যোক্তা আসমাত জামিল। তিলজলায় থাকেন৷ সমাজকর্মী হলেও আদতে তো একজন গৃহবধূ। ওই জমায়েত নিয়ে তিনি বলেন, “অনেক হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তাঁর ‘আচ্ছে দিন’ ফেরত নিয়ে আমাদের সেই পুরনো ‘খারাপ দিন’ ফিরিয়ে দিন। আমরা তাতেই ভালো থাকব।”

এবং জানালেন,”মঙ্গলবার রাতভর খোলা আকাশের নিচেই এমন প্রতিবাদ চলবে।”. কলেজ স্ট্রিটের কলাবাগান থেকে আসা নুরজাহান জুনাইদ, তালতলার সুব্বুই আজিজ বা পার্ক সার্কাসের নাজো বেগমের স্পষ্ট বক্তব্য, “আমরা সবাই তো ভারতীয়ই। হঠাৎ একঝাঁক তুঘলকের কাছে আমাদের ভারতীয়ত্বের প্রমাণ দিতে যাবো কেন? কারও যদি দরকার থাকে, তবে তিনি প্রমাণ করুন আমি ভারতীয় নই। একথা বলতেই আজ আমরা পার্ক সার্কাস ময়দানকে হাজার যোজন দূরের শাহিন বাগ বানিয়েছি”৷

আরও পড়ুন-ইরানের মিসাইল হানায় নিহত ২০ মার্কিন সেনা

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...