Thursday, June 18, 2026

ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত সুজাপুর, একের পর এক পুলিশের গাড়িতে আগুন!

Date:

Share post:

ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদহের কালিয়াচকের সুজাপুর। ধর্মঘটীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়া হয় এবং শূন্যে গুলি চালানো হয়। এমনকি লাঠিচার্জও করে পুলিশ। পালটা আক্রমণে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়তে থাকে ধর্মঘটকারীরা ।
রাজ্যের একাধিক জায়গায় জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা করেন তাঁরা। মালদহ তার ব্যতিক্রম ছিল না। সকাল থেকেই মালদহের বিভিন্ন জায়গায় চলেছে অবরোধ। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বুধবার সকাল থেকেই বনধ সফল করতে মালদহের রাস্তায় নামেন বাম সমর্থকরা। বাস-ট্রেন থেকে শুরু করে টোটোতে ভাঙচুর চালানো হয়। যার নিট ফল, দুর্ভোগে নাজেহাল হন নিত্যাযাত্রীরা।
বেলা ১২ টা নাগাদ মালদহের কালিয়াচকের সুজাপুরের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ও কংগ্রেস সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেলে ধর্মঘটীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা। একের পর এক পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । ঘটনার তীব্র নিন্দা করেছেন মালদহের তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন।

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...